Uncategorized

ধামইরহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

আবুল বয়ান,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ‘বিজ্ঞান প্রযুক্তি ও নৈতিকতাঃ একসুত্রে গাথা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আঞ্চলিক মহাসড়কের পাশে দুইদিনব্যাপি এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যাপক মো. শহীদুুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. সিব্বির আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানী, আওয়ামীলীগ নেত্রী মোসা. আনজু আরা, সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান, মডেল প্রেসক্লাব সভাপতি নূরুন্নবী ফারুকী, সম্পাদক রেজুয়ান আলম, সাংবাদিক মোতারফ হোসেন মুকুল, প্রভাষক আবুল বয়ান, ছাইদুল ইসলাম, রুহেল আহমেদ, গোলজার রহমান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button