slider

ধামইরহাটে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক পরিচালিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

২৩ জানুয়ারি বেলা ১১ টায় এ উপলক্ষে ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ৪০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার ৪০০ শত টাকা, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের ৩০টি বাইসাইকেল ও একাদশ থেকে দ্বাদশ শ্রেণির ১০ জন শিক্ষার্থীকে ৬০০০ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। এ সময় উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আক্তার, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জোবায়ের, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. ফরহাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মনছুর আলী, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button