Uncategorized

ধামইরহাটে আদিবাসী ছাত্র সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত

আবুল বয়ান,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে আদিবাসী ছাত্র সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) উপজেলার হাটখোলা নামক এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় আহবায়ক সোহাগ টুডুর সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, কারাম উদযাপন কমিটির উপদেষ্টা প্রদিপ আগারওয়াল, সমাজসেবক মাইকেল, মন্টু পাহান, বিমল টুডু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ছাত্র সংগঠনের কমিটিতে সমীরন হেমরমকে সভাপতি ও বিশত তিগ্যাকে সাধারণ সম্পাদক করে মোট ৩১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি সোহাগ টুডু, সুজিত পাহান, যুগ্ম সাধারণ সম্পাদক রাফায়েল সরেণ, সাংগঠনিক সম্পাদক নিখিল মাহাতো, সহ-সাংগঠনিক সম্পাদক সাধন সরেণ, কোষাধক্ষ রিপন চন্দ্র মাহতো, অমল পাহান, রুবেল পাহান, সৌখিন, প্রদীপ রবিদাস, মৌসুমি তিগ্যা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button