বিনোদন

ধর্ষণের অভিযোগে অভিনেতা তানভীর তনু গ্রেফতার

এক তরুণীর ধর্ষণের মামলায় অভিনেতা তানভীর তনুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রূপনগর আবাসিক এলাকার নিজের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ওই তরুণীর অভিযোগ, গত ৬ মে বাসায় ডেকে নিয়ে তাকে ধর্ষণ করেন তনু। ওই সময় তনুর এক বন্ধু ওই বাড়িতে ছিলেন।
রূপনগর থানার ওসি শহীদুল আলম বলেন, “এতদিন পর মামলা করার কারণ সম্পর্কে ওই তরুণী বলছে, তাকে ধর্ষণের পর থেকে তনু পালিয়ে ছিলেন। আজকে বাসায় আছে নিশ্চিত হয়ে পুলিশে খবর দেন।”
তার অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়ে তনুকে গ্রেফতার করে। এ সময় বাসায় তনুর স্ত্রী ছিলেন। এই দম্পতির কোনো সন্তান নেই বলে ওসি জানান।
মামলার বরাত দিয়ে ওসি বলেন, ফেসবুকে পরিচয় থেকে তনুর সাথে ওই তরুণীর ঘনিষ্ঠতা তৈরি হয়। তাকে মালয়েশিয়া নিয়ে যেতে চেয়েছিলেন তনু। এ বিষয়ে কথা বলার জন্য ৬ মে তনু তাকে বাসায় ডেকে নেন। সে সময় তার স্ত্রী বাসায় ছিলেন না। সেই ফাঁকে তনু মেয়েটিকে ধর্ষণ করার পর বন্ধুকেও বলে তাকে ধর্ষণ করতে। এরপর এক পর্যায়ে ওই তরুণী পালিয়ে আসেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ফুল অ্যান্ড ফাইনাল, স্বপ্নছোঁয়া, গুণ্ডা ও খাস জমিনসহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তানভীর তনু। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘কর্মফল’ অবলম্বনে নির্মিত নাটক ‘কর্মফল’র সতীশ চরিত্রেও দেখা গেছে তাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button