আন্তর্জাতিক সংবাদ

দ. চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে তাইওয়ান

তাইওয়ান তার জলসীমা রক্ষায় বুধবার দক্ষিণ চীন সাগরে একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে। এ জলসীমায় চীনের ঐতিহাসিক কোন অধিকার নেই আন্তর্জাতিক আদালত এমন রায় দেয়ার পর তারা সেখানে এ জাহাজ পাঠালো। দীর্ঘদিন ধরে তাইওয়ানও এ দ্বীপপুঞ্জে তাদের মালিকানা রয়েছে বলে দাবি করে আসছে।
প্রেসিডেন্ট তিসাই ইঙ ওয়েন ওই যুদ্ধজাহাজের ডেকে সৈন্যদের একত্রিত করে বলেন, তাইওয়ানের জনগণ তাদের দেশের অধিকার রক্ষায় বদ্ধপরিকর। তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কাওসিউং নগরী থেকে স্প্রার্টলি দ্বীপপুঞ্জের তাইওয়ান নিয়ন্ত্রিত তাইপিং দ্বীপের উদ্দেশে যুদ্ধজাহাজটি রওনা হওয়ার আগে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার হেগে অবস্থিত সালিশি আদালতের রায়ে বলা হয়, ‘নাইন-ড্যাশ লাইনে’ চীনের দাবির কোন ঐতিহাসিক কোন অধিকার নেই। এ বিশেষ অর্থনৈতিক জোনে চীন ফিলিপাইনের সার্বভৌম অধিকার লঙ্ঘন করছিল।
এদিকে তাইওয়ান আন্তর্জাতিক আদালতের এ রায়কে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে আখ্যায়িত করে বলেছে, আদালত তাদের কার্যক্রমে অংশ নিতে তাইওয়ানকে আনুষ্ঠানিকভাবে কোন আমন্ত্রণ না জানানোয় এ রায় মানার ক্ষেত্রে তাইপের আইনগতভাবে কোন বাধ্যবাধকতা নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button