পতাকা ক্যারিয়ার

দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘প্রসেস অ্যাটেনডেন্ট ফর ট্যাবলেট অ্যান্ড ক্যাপসুল প্রসেস’ পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
প্রতিষ্ঠানের নাম : দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
পদের নাম : প্রসেস অ্যাটেনডেন্ট ফর ট্যাবলেট অ্যান্ড ক্যাপসুল প্রসেস।
যোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীরা তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের গাজীপুরে নিয়োগ দেওয়া হবে।
বেতন-ভাতা : বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রফিট শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, বাৎসরিক বেতন বৃদ্ধিসহ উৎসব বোনাস দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া : প্রার্থীদের সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র পাঠাতে হবে নিম্নোক্ত ঠিকানায়।
ঠিকানা : হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেড, তানিন সেন্টার, ৩ আসাদ গেট, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
আবেদনের শেষ তারিখ : আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ আগস্ট, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : বিডিজবস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button