
ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক পুত্র সন্তানের মা হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে হ্যাম্পস্টিডের রয়্যাল ফ্রি হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে সন্তান জন্ম দেন হ্যাম্পস্টিড ও কিলবার্নের এই এমপি।
এটি টিউলিপের দ্বিতীয় সন্তান। তিনি দ্বিতীয় সন্তানের নাম রেখেছেন রাফায়ের মুজিব সেন্ট জন পার্সি। এর আগে ২০১৬ সালে আজালিয়া নামের একটি কন্যা সন্তান তার কোলে আলো ছড়িয়ে পৃথিবীতে আসে।
সন্তান জন্মের পরে হাসপাতালের সবাইকে ধন্যবাদ দিয়েছেন টিউলিপ। তিনি বলেন, চমৎকার দায়িত্বপালন ও আমাদের সন্তানের যত্ন নেয়ায় রয়্যাল ফ্রি হাসপাতালের চিকিৎসক, নার্স, ধাত্রী ও কর্মীদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।



