খেলা

দ্বিতীয় ম্যাচেই জিম্বাবুয়েকে হারালো শ্রীলঙ্কা

সফরের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে এক দুর্দান্ত জয় তুলে নিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু আজ দ্বিতীয় ম্যাচে সহজেই গুটিয়ে যায় সফরকারীরা। ৭ উইকেটে জয় পেয়ে যায় শ্রীলঙ্কা।
গলের এ ওয়ানডে ম্যাচে টসে জিতে প্রথমে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। লক্ষণ সানডাকান (৪) ও ওয়ানাইডু হাসারাঙ্গার (৩) দুর্দান্ত বোলিংয়ের মুখে জিম্বাবুয়ের ইনিংস শেষ হয়ে যায় ১৫৫ রানে। তারা খেলতে পেরেছেন ৩৩.৪ ওভার।
পরে ১৫৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা। এ জন্য তাদের খেলতে হয় ৩০.১ ওভার। উল্লেখযোগ্য ছিল উপল থারাঙ্গার ৭৫ রান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button