দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ – ০২ আসনে মনোনয়ন প্রত্যাশী – ১১ জন

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ -০২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করে জমা দিয়েছেন ১১জন। বর্তমানে তারা যে যার মত নৌকার মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু করেছেন।
এ আসনে মনোনয়ন চাওয়া এসব প্রার্থীরা হলেন (১)বর্তমান সাংসদ পুলিশের সাবেক আইজিপি, রাষ্ট্রদূত, সচিব নূর মোহাম্মদ, (২)সাবেক সাংসদ ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, (৩)কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্পেশাল পিপি, বীর মুক্তিযোদ্ধা এম এ আফজল (৪)পাকুন্দিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, (৫)বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান, প্রেস কাউন্সিল এর সদস্য ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোকলেছুর রহমান বাদল,(৬)বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা, পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ, (৭)বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, দীন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান, অধ্যাপক ডাক্তার দিন মোঃ নুরুল হক, (৮)বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান, রূপালী ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক এ কে এম দেলোয়ার হোসেন এফ সি এম এ (৯)বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপি, (১০)বিশিষ্ট শিল্পপতি মোঃ মকবুল হোসেন, ও (১১)বিশিষ্ট শিল্পপতি মাহবুবুল হক আদিল ।
কিশোরগঞ্জ -০২ (কটিয়াদী – পাকুন্দিয়া) সংসদীয় আসনের মধ্যে কটিয়াদী উপজেলায় একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের মধ্যে জেলা নির্বাচন অফিসের সর্বশেষ তথ্য মতে কটিয়াদী সর্বমোট ভোটার সংখ্যা ২লক্ষ ৫২ হাজার ৫০৯ জন, তন্মধ্যে পুরুষ ভোটার সংখ্যা এক লক্ষ ২৫ হাজার ৩১০ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ২৭ হাজার ১৯৯ জন। অপরদিকে পাকুন্দিয়া উপজেলায় একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন এর মধ্যে সর্বমোট ভোটার সংখ্যা এক লক্ষ ৯৯হাজার ৮০৬জন। তন্মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯৯ হাজার ১৯৮জন এবং মহিলা ভোটার সংখ্যা এক লক্ষ ৬০৮ জন।



