দৌলতপুরে ৮ ইউনিয়নের নৌকা পেলেন যারা

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মোট ৮ টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
উপজেলার ৮টি ইউনিয়নের নৌকা প্রতীক পেয়েছেন যারা,
চকমিরপুর ইউনিয়নে মোঃ মহিদুর রহমান মুক্তা,
জিয়নপুরা ইউনিয়নে মোঃ বেলায়েত হোসেন,
ধামশ্বর ইউনিয়নে এ্যাড: ইদ্রিস আলী,
বাচামারা ইউনিয়নে মো: আব্দুর রশিদ সরকার,
কলিয়া ইউনিয়নে মো: সিদ্দিকুর রহমান,
খলসি ইউনিয়নে মো: আনোয়ার হোসেন,
চরকাটারী ইউনিয়নের মো: রফিকুল ইসলাম মন্ডল,
বাঘুটিয়া ইউনিয়নে মোঃ জাহাঙ্গীর আলম।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: আজিজুল হক বলেন, উপজেলার ৮ টি ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সব ইউনিয়নেই একাধিক প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুস সালামসহ শীর্ষ স্থানীয় নেতারা মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের তালিকা সম্প্রতি দলের হাইকমান্ডে পাঠান। এর পেক্ষিতে ৪ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড দৌলতপুর উপজেলার ৮ টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করেন।
এদিকে উপজেলা নির্বাচন অফিসার তামান্না রশিদ জানান, ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ০৯ ডিসেম্বর, মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ তারিখ ১২ ডিসেম্বর, প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর এবং আগামী ০৫ ডিসেম্বর ২০২১ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ।




