sliderস্থানিয়

দৌলতপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কাউছার আহমেদ, দৌলতপুর প্রতিনিধি: “কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিয়ান নুরেন।

এসময় প্রান্তিক কৃষকদের মাঝে আগাম শীতকালীন রবি মৌসুমে গম, সরিষা সহ বিভিন্ন ধরনের বীজ ও সার বিতারন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লুৎফে আল মঈজ। এছাড়াও উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button