sliderস্থানিয়

দৌলতপুরে নতুন ওসি মো. কমর উদ্দিনের যোগদান

কাউছার আহমেদ,দৌলতপুর প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মো. কমর উদ্দিন যোগদান করেছেন। তিনি (৭ ডিসেম্বর) দৌলতপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেন।

তিনি প্রথম সাব-ইন্সপেক্টর (এস আই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরে তিনি পদোন্নতি পেয় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন ১ নং পুলিশ ফাঁড়ি ইনচার্জ হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

নব যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন বলেন, দৌলতপুর উপজেলার মাদক,বাল্য বিবাহ, ইভটিজিং,কিশোর গ্যাং,চুরি,ডাকাতি, অপরাধমূলক কর্মকান্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button