
কাউছার আহমেদ, দৌলতপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-১ (শিবালয়-ঘিওর-দৌলতপুর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এ জিন্নাহ কবির তার নির্বাচনী এলাকায় লিফলেট বিতরণ, প্রচার-প্রচারণা, পথসভা, নির্বাচনী সভা ও নিয়মিত গণসংযোগ করছেন। তিনি বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য পদে রয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে এপথ সভা অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে বিএনপির এ প্রার্থী স্থানীয় ব্যাবসায়ী, পথচারী এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করছেন এবং তাদের খোঁজখবর নিচ্ছেন। তিনি সবার হাতে-হাতে লিফলেট বিতরনের মাধ্যমে তার নিজের রাজনৈতিক দর্শন এবং পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরছেন। এ সময় তিনি স্থানীয় নানা শ্রেণী-পেশার ভোটারদের কাছে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করছেন। এছাড়া, সকলের কাছে দোয়া চাচ্ছেন । গণসংযোগকালে বিএনপির মনোনীত প্রার্থী সাধারণ মানুষের সমস্যা ও তাদের সার্বিক বিষয়ে গুরুত্বসহকারে কথা শুনছেন এবং এলাকার উন্নয়ন ও তাদের সমস্যা সমাধানের ব্যাপারে বিএনপির পরিকল্পনা এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করছেন। এতে, তিনি ভোটারদের কাছে থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন।
এসময় প্রধান অতিথির বক্তব্য এসএ জিন্নাহ কবির বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্যেই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি নির্বাচিত হলে মানিকগঞ্জ-১ আসনের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসাখাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি করব। সব সময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকব, ইনশাআল্লাহ।
বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে মানিকগঞ্জ-১ আসনের শিবালয়, ঘিওর ও দৌলতপুর এলাকার পদ্মা-যমুনা নদীর ভাঙ্গন কবলিত এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের আশাবাদ ব্যক্ত করেন তিনি। তাই, উন্নয়ন করতে হলে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে হবে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি। এসময় জেলা উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




