শিরোনাম

দৌলতদিয়া ঘাটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: দৌলতদিয়া ৩ নম্বর ঘাটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘাটে থেকে ৩টি রো রো ফেরি ছেড়ে যায়। এছাড়া ১টি রো রো ফেরি ঘাটে ভেড়ানোর চেষ্টা করা হচ্ছে।
নদীতে প্রবল স্রোত ও ভাঙনের কারণে ৪ দিন ধরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে অচলাবস্থার সৃষ্টি হয়। বর্তমানে ৪, ৩ ও ২ নম্বর ঘাট মেরামত শেষ হয়েছে।
বিআইডব্লিউটিসি ঘাট ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ইতোমধ্যে ৪, ৩ ও ২ নম্বর ফেরি ঘাট মেরামত শেষ হয়েছে। এর মধ্যে পরীক্ষামূলকভাবে ৩ নম্বর ঘাট থেকে কেরামত আলী, হযরত শাহজালাল ও এনায়েতপুরী নামে ৩টি রো রো ফেরি যাত্রীবাহী বাস নিয়ে ঘাট ছেড়ে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button