slider

দোহার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবাদ সম্মেলন

দোহার প্রতিনিধি : ঢাকার দোহার পৌরসভার নবনির্বাচিত মেয়র, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলরবৃন্দরা সংবাদ সম্মেলন করেছেন। দোহার পৌরসভা নির্বাচন ২০২২ নিয়ে কিছু পরাজিত মেয়র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে এবং স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় সোমবার (৮ আগস্ট) দোহারের জয়পাড়া বেগম আয়েশা শপিং কমপ্লেক্সে একটি সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দোহার পৌরসভার নবনির্বাচিত মেয়র আলমাছ উদ্দিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২৭ জুলাই পৌরসভার নির্বাচন অত্যন্ত অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অথচ নির্বাচনের চারদিন পর ৩১ জুলাই মেয়র পদে পরাজিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য অপচেষ্টা চালায়। এছাড়া নির্বাচনের আরেক পরাজিত প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ ৫ই আগস্ট সংবাদ সম্মেলন করে একটি সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন এবং তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনকে নিয়ে যে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছেন তার তীব্র প্রতিবাদ জানান নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এছাড়া আব্দুর রহমান ইভিএম মেশিন সম্পর্কে যে সকল অপব্যাখা দিয়েছেন তারও প্রতিবাদ করেন মেয়র।
এসময় লিখিত বক্তব্যে নবনির্বাচিত মেয়র আলমাছ উদ্দিন, দোহার পৌরসভাকে আধুনিকভাবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি দীর্ঘ ২২ বছর পর দোহার পৌরসভার নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় সংসদ সদস্য সালমান এফ রহমানকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button