উপমহাদেশ

দোকালাম তিক্ততা ভুলে বন্ধুত্বের বার্তা চীন-ভারতের

তিক্ততা ভুলে পরস্পরের দিকে বন্ধুত্বের হাত বাড়াল চীন ও ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে বেইজিং গিয়ে বৈঠক করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিঙের সাথে। তারা দোকালাম ইস্যু ভুলে সীমান্তে দু’দেশের মধ্যে ‘ভালো-সম্পর্ক’ গড়ে তোলার ওপর জোর দেন।
জানা গেছে, দু’দেশের সম্পর্কের টানাপোড়েন-দ্বন্দ্ব ভুলে সামরিক ক্ষেত্রে পারস্পরিক আদানপ্রদান বাড়ানোর উপর বিশেষ গুরু দেয়া হয়৷
শনিবার বেইজিং সফরের দ্বিতীয় দিনে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন নরেন্দ্র মোদি৷ শুরুতেই উভয় দেশের সীমান্ত নিরাপত্তা ও সামরিক আদানপ্রদানসহ আফগানিস্তানে ভারত-চীন যৌথ অর্থনীতি গড়ে তোলার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দোকালাম-পরবর্তী পরিস্থিতি থেকে সরে এসে এদিন উভয় রাষ্ট্রপ্রধানদের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু সমঝোতা হয় বলে জানা গেছে।
বিশেষজ্ঞ মহলের মতে, গত বছর ৭৩ দিনের দোকালাম সঙ্কটে নষ্ট হওয়া দ্বিপক্ষীয় সম্পর্ক জোড়া লাগাতেই ভারত ও চীন লাগাতার প্রয়াস চালিয়ে যাচ্ছে৷সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসদমন, সীমান্তে শান্তি বিনিময়ের লক্ষ্যে এদিন মোদি-জিনপিং বৈঠক করেন৷ একই সঙ্গে পাকিস্তানের মধ্যে দিয়ে যাওয়া ইকনমিক করিডর প্রসঙ্গে, সীমান্ত সমস্যা, মাসুদ আজহার ইস্যু-সহ নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে ভারতের সদস্যপদ প্রাপ্তি নিয়েও এদিন আলোচনা হয় বলেও জানা গেছে৷
আজ, আড্ডার মুডে হাতে চায়ের কাপ হাতে নৌকাবিহারের মাধ্যমে দীর্ঘ আলোচনা করেন তারা৷ বৈঠকে মোদি সন্ত্রাসবাদের প্রসঙ্গ উত্থাপন করেন৷ ভারত ও চীনকে একজোট হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করবে বলে আহ্বান জানান৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button