দৈনিক আজকের বসুন্ধরা কাগজে নিয়োগ পেলেন সাংবাদিক শামীনূর

নওগাঁ প্রতিনিধি : বহুল প্রচারিত দৈনিক আজকের বসুন্ধরা কাগজের নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুন ও উদীয়মান সাংবাদিক মো. শামীনূর রহমান। পত্রিকার ভারপ্রাপ্ত -সম্পাদক মোঃ সোহেল রানা স্বাক্ষরিত একটি পত্র জানানো হয়, চলতি বছরের অক্টোবর মাস থেকে মো. শামীনূর রহমান নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া হয়।
২০০৮ সাল বিভিন্ন বার্তাসহ স্থানীয় ও জাতীয় পত্রিকায় কাজ করছেন এ সাংবাদিক। বর্তমানে অনলাইন নিউজ পতাকা ২৪ পোর্টাল ও পিবিএ এজেন্সিতে জেলা ফটো সাংবাদিক হিসেবেও কাজ করছেন তিনি।
দৈনিক আজকের বসুন্ধরা কাগজের জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় যুগান্তর জেলা প্রতিনিধি আব্বাছ আলী,প্রথম আলো সংবাদের ওমর ফারুকসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এ দিকে দৈনিক আজকের বসুন্ধরা কাগজের জেলা প্রতিনিধি মো. শামীনূর রহমান জানান, সততা ও দক্ষতার সাথে দীর্ঘদিন ধরে সুনামের সহিত কাজ করছি। আগামীতেও যেন সুনামের সহিত কাজ করতে পারি, সেটাই প্রত্যাশা করি।




