বিজ্ঞান ও প্রযুক্তিশিরোনাম

দে‌শের বাজারে ন‌কিয়ার নতুন সাত ফোন

দে‌শের বাজারে এসেছে নকিয়ার নতুন সাত‌টি ফোন। ফোনগু‌লো হ‌লো ন‌কিয়া ৭.২, ন‌কিয়া, ৬.২, ন‌কিয়া ৮০০, ন‌কিয়া ২৭২০, ন‌কিয়া ২২০, ন‌কিয়া ১১০ এবং ন‌কিয়া ১০৫।
বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর এক‌টি হো‌টে‌লে ফোন সাত‌টি দে‌শের বাজা‌রে বি‌ক্রির ঘোষণা দেয়া এইচএম‌ডি গ্লোবাল।
সাত‌টি ফো‌নের ম‌ধ্যে নো‌কিয়া ৭.২ এবং ৬.২ স্ম‌ার্ট‌ফোন। বা‌কি পাঁচ‌টি ফিচার ফোন।
মাঝারি রে‌ঞ্জের দু‌টি অ্যানড্র‌য়েড ফো‌নের এক‌টি নকিয়া ৬.২। ফোন‌টি‌তে ব্যবহার করা হ‌য়ে‌ছে ট্রিপল রিয়ার ক্যা‌মেরা সেটাপ। এ‌তে ৪৮ মেগা‌পি‌ক্সেল জেইস অপ‌টিক্স লেন্স ব্যবহৃত হ‌য়ে‌ছে।
অপর‌ স্মার্ট‌ফোন নো‌কিয়া ৬.২। ফোন‌টি‌তে র‌য়ে‌ছে পিওর ডিস‌প্লে। এতে আর্টি‌ফি‌সিয়াল ই‌ন্টে‌লি‌জে‌ন্সি নিয়‌ন্ত্রিত তিন ক্যা‌মেরা র‌য়ে‌ছে।
উভয় ফো‌নে দুই দি‌নের ব্যাটা‌রি ব্যাকআপ পাওয়া যা‌বে। এগু‌লো‌তে অ্যানড্র‌য়েড ১০ অপা‌রে‌টিং সি‌স্টেম ব্যবহার করা হ‌য়ে‌ছে।
অন্য‌দি‌কে নতুন উ‌ন্মো‌চিত ৫ ফিচার ফো‌নের ম‌ধ্যে চতুর্থ প্রজ‌ন্মের ফিচার ফোন ১০৫। ন‌কিয়া ২২০ ফিচার ফো‌নে ফোর‌জি এল‌টিই কা‌নে‌ক্টি‌ভি‌টি পাওয়া যা‌বে। এছাড়াও ন‌কিয়া ২৭২০ ফ্লিপ‌ফোন এবং ন‌কিয়া ৮০০ টাফ ফোন হি‌সে‌বে বাজা‌রে পাওয়া যা‌বে।
অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন, এইচএমডি গ্লোবালের প্যান এ‌শিয়া হেড রা‌ভি কুনওয়ার, বাংলা‌দে‌শের এইচএম‌ডি গ্লোবা‌লের প্রধান ফারহান রশীদ এবং মা‌কে‌টিং লিড ইফফাত জহুর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button