রাজনীতি

দেশ পাতি ও সিকি নেতায় ভরে গেছে-ওবায়দুল কাদের

সংবাদদাতা, পটুয়াখালী : দল ভারী করতে মাদকাসক্ত, অনুপ্রবেশকারী ও মুক্তিযুদ্ধবিরোধীদের আওয়ামী লীগের সদস্য করা যাবে না। সদস্য সংগ্রহের  ক্ষেত্রে নারী, তরুণ ও নতুন ভোটারদের অগ্রাধিকার দিতে হবে। দেশ এখন পাতি নেতা ও সিকি নেতায় ভরে গেছে।
শুক্রবার সকাল ১১টায় পটুয়াখালীর লেবুখালী এলাকায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ অভিযানের উদ্বোধনকালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় তিনি আরো বলেন, বিএনপি  ক্ষমতায় আসলে ভয়াবহ অন্ধকার নেমে আসবে। আওয়ামী লীগ কর্মীদের উপর নেমে আসবে অত্যাচার ও নির্যাতন। তাই আগামী নির্বাচনের জন্য এখন থেকেই কাজ শুরু করতে হবে।
দক্ষিণাঞ্চলের উন্নয়নের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে পটুয়াখালীতে এতো উন্নয়ন হয়নি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোন পকেট কমিটি ও আত্মীয় স্বজনদের দিয়ে সিন্ডিকেট করা যাবে না।
জেলা আ’লীগের সভাপতি  অ্যাড. শাহজাহান মিয়ার সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চীফ হুইপ আ.স.ম ফিরোজ, আ’লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, তথ্য ও গবেষণা সম্পাদক  অ্যাড. আফজাল হোসেন প্রমুখ।
এর আগে মন্ত্রী পায়রা(লেবুখালী) সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় সেতুমন্ত্রী জানান, ২০১৮ সালের ডিসেম্বরে লেবুখালী সেতুর নির্মাণ কাজ শেষ হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button