sliderশিরোনামসুস্থ থাকুন

দেশে ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩৯

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১ হাজার ২৩৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৬ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বাকি ৪৮৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৪ হাজার ৬৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে ২ হাজার ৭০৮ জন ঢাকায় এবং ১ হাজার ৩৬১ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৩ জুলাই ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৭ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১১ হাজার ৭৫৭ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫ হাজার ৬২৬ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ১৩ হাজার ২২০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৮ হাজার ৯৭৫ জন ঢাকার ও বাকি ৪ হাজার ২৪৫ জন অন্যান্য জেলার বাসিন্দা।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩ জন।

সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button