জাতীয়শিরোনাম

দেশে করোনায় আরো ৩২ জনের মৃত্যু

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৫৯২ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৩২ জনের।
এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন মোট ৩ লাখ ২৫ হাজার ১৫৭ জন। আর কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪,৪৭৯ জন।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩,৪২৩ জন। এখন পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ২১ হাজার ২৭৫ জন।
গত ২৪ ঘণ্টায় ১১, ৩৫৪ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। পরীক্ষার অনুপাতে কোভিড-১৯ রোগী শনাক্তের হার ১৪.০২%।
এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৬ লাখ ২৯ হাজার ৩১২টি।
বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্তের তালিকায় বাংলাদেশে রয়েছে ১৫ নম্বরে। যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ৭ জন।
সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button