জাতীয়শিরোনাম

দেশে করোনায় আরো ২৫ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ভাইরাসটি আরো শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৩১৮ জনের শরীরে।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ২১৭ জনে। এবং মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৯৮ হাজার ২৯৩ জন।
শুক্রবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ২ হাজার ২৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৩ হাজার ৬১৪ জন।
এর আগে বুধবার দেশে আরো ১ হাজার ১৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ৩৬ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button