sliderশিরোনামসুস্থ থাকুন

দেশে আরো ৫১ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৩২৬ জনে পৌঁছেছে। এসময় ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ১২৪ জন।
রোববার স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৮৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্তের হার এক দশমিক ০৪ শতাংশ।
দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ০২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩২৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯০ হাজার ৮৪২ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮৫ শতাংশ।
সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button