জাতীয়শিরোনাম

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে-মেনন

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তাব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। সাম্প্রতিক জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্তা নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তবে অতিরিক্ত এই নিরাপত্তাব্যবস্থা কোনো রেড অ্যালার্ট নয় বলে তিনি জানান। মঙ্গলবার বিমানবন্দরের নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক সভায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার বিমান চলাচলে নিরাপত্তার বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলবে। তবে এটা রেড অ্যালার্ট নয় জানিয়ে তিনি বলেন, এর একটা অন্য অর্থ রয়েছে।
এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি দেশের সব অভ্যন্তরীণ বিমানবন্দরের নিরাপত্তাও জোরদার করা হয়েছে করা হয়েছে বলে মন্ত্রী জানান।
সভায় বাংলাদেশ থেকে যুক্তরাজ্য, জার্মানি ও অস্ট্রেলিয়ায় সরাসরি কার্গো ফ্লাইট পরিবহনে নিষেধাজ্ঞার প্রসঙ্গটি উঠে আসলে মন্ত্রী বলেন, এটি ওই দেশগুলোর রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা এ ব্যাপারে কূটনৈতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাসকে বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তা বিষয়ে আশ্বস্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান রাশেদ খান মেনন।
উল্লেখ্য, জুন মাসের শেষ সপ্তাহে আন্তর্জাতিক মানদণ্ডে নিরাপত্তার ঘাটতি দেখিয়ে বাংলাদেশ থেকে আকাশপথে পণ্য পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করে জার্মানি, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button