
রংপুর ব্যুরোঃ জাতীয় পার্টির চেয়ারম্যান ওসংসদে বিরোধী দলীয় উপ নেতা জিএম কাদের বলেছেন,দেশের অবস্থা অত্যান্ত নাজুক রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিতিশীল সামনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবেনা। অর্থনৈতিক পরিস্থিতি আরো নাজুক বার বার সরকার যে ভাবে ঋন গ্রস্থ হচ্ছে দেশের রপ্তানি আর প্রবাসী আয় একেবারে কমে যাচ্ছে। আমদানী ব্যায় বাড়ছে রির্জাভ কমে যাচ্ছে। তিনি আজ সোমবার দুপুরে ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরন করে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার মেগা প্রকল্পের নামে নেয়া ঋনের বোঝা বইতে পারবেনা বলে আমি সন্দেহ প্রকাশ করছি। সামনে নি র্বাচন কি হবে বুঝতে পারছিনা নির্বাচনে সব দল অংশ নেবে বলেও মনে হচ্ছেনা। দেশ এখন পুরোপুরি অনিশ্চয়তার দোলাচলে দুলছে। জিএম কাদের বলেন, এই সরকার দেশ পরিচালনায় সম্পূর্ন ব্যার্থ একথা সংসদে এ। বাইরে অনেকবার বলেছি। সরকারকে আমরা সমর্থন দিয়েছিলাম দুঃখজনক হলেও সত্য আমরা ভেবেছিলাম গনতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেবে। দূর্নিতী দুর হবে জুলুম নির্যাতন থাকবেনা এই প্রত্যাশা ছিলো জনগনের কিন্তু বিএনপি যা করেছে সরকার তার থেকে এক ডিগ্রী বেশি করছে সে কারনে সরকারের কর্মকান্ডে আমরা জাতীয় পার্টি পুরোপুরি হতাশ। এর আগে সৈয়দপুর বিমান বন্দর থেকে রংপুরে আসার পথে কয়েক শতাধিক মটর সাইকেল তাকে এস্কট দিয়ে রংপুর সার্কিট হাউজে নিয়ে আসে। এরপরতাকে ফুল দিয়ে ব্যাপক সম্বর্ধনা দেয়া হয়। এ সময় মহানগর জাতীয় পার্টির সভাপতি রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারন সম্পাদক এসএম ইায়াসির জেলা জাপা সভাপতি আবুল মাসুদ চৌধুরী নান্টু, সাধারন সম্পাদক আব্দুল রাজ্জাক সহ বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।



