slider

দুর্নীতি প্রকাশ ও জিডি করায় রুমা প্রেসক্লাবের সভাপতি উপর হামলার চেষ্টা

লোঙা খুমী, রুমা সংবাদদাতা : বান্দরবানে রুমা উপজেলায় পাইন্দু ইউপি চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতির নানান অভিযোগের সংবাদ প্রচার করায় রুমা প্রেস ক্লাবের সভাপতিকে হামলার চেষ্টা করা হয়েছে ! আজ (১৯ ডিসেম্বর সোমবার) রুমা বাজারে মেমং মার্মা (মেম্বার) দোকানে এই ঘটনা ঘটে। এই জঘন্য অপরাধ ও বস্তুনিষ্ঠ সংবাদকে চেপে রাখতে ঘটনার জন্য তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি দাবি জানিয়েছে রুমা উপজেলার কর্মরত সাংবাদিকেরা ।
জানা গেছে সম্প্রতি রুমায় পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান উহ্লামং মার্মা বিরুদ্ধে প্রধানমন্ত্রী উপহারের ঘর হিসেবে পরিচিত আশ্রয়ন প্রকল্পের আওতায় দরিদ্র ব্যক্তির নামে বরাদ্দ চেয়ারম্যান কর্তৃক ভাগিয়ে নেয়ার বিষয়সহ নানা অনিয়মের/দুর্নীতি কর্মকান্ডের সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। এতে পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মার্মা দিন দিন সংবাদ কর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও ক্ষুব্ধ হয়ে উঠতে থাকে ! প্রধানমন্ত্রী উপহারের ঘরটি চেয়ারম্যান ভাগিয়ে নেয়ার সংবাদটি ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় স্থানীয় নানাজনের কাছে পাহাড়বার্তা সাংবাদিক শৈহ্লাচিং মার্মাকে ও যে কোন সংবাদ কর্মীদের উপর ক্ষতি করার কথা ব্যক্ত করেন উহ্লামং মার্মা ওরফে চেয়ারম্যান। আরো অভিযোগ রয়েছে, এক মহিলাকেও পর্নোগ্রাফি ভিডিও পাঠিয়ে তিনি আলোচনায় আছে ! অতীতেও ঐরকম তার কর্মকান্ডের জন্য ইউনিয়ন অনেক দুর্নাম রয়েছে !
তার বড় ছেলে জয় মার্মা (২০) রুমা উপজেলায় কর্মরত সাংবাদিক ও সাংবাদিক শৈহ্লাচিংকে নিয়ে সামাজিক মাধ্যম অসম্মানজনক অসংলগ্ন কথাবার্তা পোস্ট করে করতে থাকে।
এসব বিষয়টি নিয়ে ভবিষ্যতে নিরাপত্তার স্বার্থে রুমা থানায় সাধারণ ডায়রী করে। ডাইরী নং ৪৮২। এতে পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মার্মা আরো ক্ষেপে যায়। এই অবস্থায় আজ মোমবার সকালে রুমা বাজারে একটি দোকানে উহ্লামং চেয়ারম্যানের নিকটতম আত্মীয় বামং মার্মা নেতৃত্বে প্রায় ২০জন লোক সাংবাদিক শৈহ্লাচিং মার্মা উপর তেড়ে ওঠে এবং এক পর্যায়ে মারবার এগিয়ে যায়।
জানতে চাইলে ভূক্তভোগী সাংবাদিক শৈহ্লাচিং মার্মা বলেন চেয়ারম্যান এর আত্মীয়দের মারধর থেকে রেহাই পেতে বাজারে দোকান থেকে রুমা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চলে আসেন। সেখানেও চেয়ারম্যানের আত্মীয়রা চলে আসেন এবং উত্তেজিত হয়ে উঠতে থাকে । অবস্থা বেগতিক দেখে জীবনে নিরাপত্তা জন্য রুমা বাজার ক্যাম্পে আশ্রয় নিতে চলে যান। তিনি বলেন এখন নিরাপত্তাহীনতা ভূগছেন। সেই বাংলাদেশ বেতার, অনলাইন নিউজ পোর্টাল পার্বত্য নিউজ ও পাহাড় বার্তা ডটকম এর রুমা উপজেলা প্রতিনিধি এবং রুমা প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘটনার বিষয়টি জানতে চাইলে পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মার্মা বলেন, শৈহ্লাচিং মার্মা কোন অভিযোগ থাকলে আমি দেখবো বলে জানিয়েছেন। হামলা বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button