অর্থনৈতিক সংবাদশিরোনাম

দুর্নীতির টাকা জঙ্গিবাদে ব্যবহৃত হয়-দুদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদদুর্নীতির টাকাই জঙ্গিবাদে ব্যবহৃত হয় বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। অর্থনৈতিক সন্ত্রাস ও জঙ্গিবাদকে আজকের বিশ্বের ভয়াবহ সমস্যা হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, এগুলোকে সমভাবে প্রতিরোধ করতে না পারলে আমরা কেউ নিরাপদ থাকব না।
আজ রোববার দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে দুদকের কৌশলগত কর্মপরিকল্পনা নিয়ে প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও ইলেকট্রনিক মিডিয়ার প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। সেখানে দুদকের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের প্রধানেরা বক্তব্য দেন।
তিনি বলেন, ব্যাংক থেকে লক্ষ কোটি টাকা চলে যাচ্ছে। আমরা দুর্নীতি বন্ধ করতে চাই। এ জন্য পরিচালনা পর্ষদেরও দায় আছে। আমরা এখন সব সরকারি ব্যাংকে যাচ্ছি। বোর্ডের লোকজনকেও ডাকছি। ইকবাল মাহমুদ আরও জানান, বেসরকারি ব্যাংকেও জনগণের টাকা থাকে। তাই দুদক বেসরকারি ব্যাংকের দুর্নীতিরও তদন্ত শুরু করছে।
অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, এটি দুর্নীতির গহ্বর। এর সঙ্গে ফ্ল্যাট মালিক, জমির মালিক, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সবাই জড়িত। এ বিষয়ে আমরা সরকারকে সুপারিশ করব। আমাদের আইনের কোনো দুর্বলতা নেই। ক্ষমতার কমতি নেই। রাজনৈতিক কোনো চাপও নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button