slider

দুরছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের রাঙ্গামাটি জেলা পরিষদের নগদ অর্থ বিতরন

বাঘাইছড়ি প্রতিনিধি : অগ্নিকান্ডে যে ক্ষতি হয়েছে তা কখনোই পুরণ করা সম্ভব নয়। আমার শুধু ক্ষতিগ্রস্থদের পাশে থেকে তাদের সাহস জুগিয়ে পথ দেখানোর চেষ্টা করছি বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন দুর্যোগ কখনো বলে কয়ে আসে না তাই সকলকে সতর্ক থাকার আহবান জানান।
আজ রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ বিতরন কালে এ কথা বলেন। এছাড়াও আগামী অর্থ বছরের মধ্যেই দুরছড়ি বাজারের প্রবেশ মূখে একটি ব্রীজ তৈরি ও উপজেলা সদরে ফায়ার স্টেশন স্থাপনের কাজ ব্যাবস্থা গ্রহন করবেন।
এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, সদস্য নিউচিং মারমা, বাঘাইছড়ির নব নির্বাচিত পৌর মেয়র মোঃ জমির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, দুরছড়ি বাজার কমিটির সভাপতি মদন কান্তি দে সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৭৪ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে ৭ লক্ষ ৪০ হাজার টাকা নগদ অর্থ বিতরন করা হয়।
এর আগে দীপংকর তালুকদার অগ্নিকান্ডে ক্ষতি গ্রস্থ এলাকা পরিদর্শন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button