Uncategorized

দুবাইয়ে জুনিয়র দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন ফাহাদ

দুবাই জুনিয়র চেস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। এবার দুবাইয়ে ১৪তম জুনিয়র দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
মঙ্গলবার দুবাই চেস অ্যান্ড কালচার ক্লাবে নবম রাউন্ডে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের ক্যান্ডিডেট মাস্টার আল হোসানি ওমরানকে হারিয়ে ৮ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতায় সেরা হন ফাহাদ। সাত জয় ও দুই ড্র নিয়ে টুর্নামেন্ট শেষ করলেন বাংলাদেশের এই সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার।
ফিদে মাস্টার
আগের রাউন্ডে প্রতিযোগিতার শীর্ষ রেটিংধারী খেলোয়াড় ইউক্রেনের ফিদে মাস্টার ভিক্তর মাতভিশেনের সাথে ড্র করে শীর্ষ স্থান অটুট রেখে শিরোপা জয়ের সম্ভাবনা জোরালো করেন ফাহাদ।
দুবাই চেস অ্যান্ড কালচার ক্লাবে ১৯ জুলাই থেকে এ টুর্নামেন্ট শুরু হয়। ১২টি দেশের ১৪ বছর ও এর নিচের ১১০ জন দাবাড়ু এ প্রতিযোগিতায় অংশ নেয়। সবাইকে পেছনে ফেলে সেরা হওয়া ফাহাদ দুই হাজার ডলার জয়ের সাথে শেখ মাকতুম বিন হামদান আল মাকতুম কাপও পেয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button