slider

দুই শিশু সন্তান রেখে প্রেমিকের সাথে উধাও স্ত্রী

নাটোর প্রতিনিধি : নাটোরে দুই শিশুসন্তানকে রেখে স্বামীর টাকা ও গহনা নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে গেছেন রুনা বেগম (৩০) নামে এক গৃহবধূ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাটোর পৌর এলাকার দিয়ারভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে এই ঘটনায় ওই গৃহবধূর স্বামী জহুরুল ইসলাম সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগে স্ত্রী পালিয়ে যাওয়ার সময় স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছেন বলে উল্লেখ করেন তিনি। বৃহ¯পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ভূক্তভোগী পরিবার।

জানা গেছে, ৪ বছর প্রেমের স¤পর্কের পর ১২ বছর পূর্বে শহরের দিয়ারভিটা সাইফুল ইসলামের কন্যা রুনা বেগমকে বিয়ে করেন কান্দিভিটুয়া এলাকার মৃত খাদেমুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম । এই দ¤পতির জিম (১০) ও রোজা (৬) নামে দুটি কন্যা সন্তান রয়েছে । গত ৭ জুলাই দুপুর ১ টায় শিশু কন্যাদুটি দাদীর বেড়াতে গেলে কাউকে না জানিয়ে রুনা বেগম নগদ ২ লাখ ২০ হাজার টাকা এবং সাড়ে ৩ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছেন। উধাও হওয়া ঝুমার ৬দিন ধরে কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। আÍীয়-স্বজন ও বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে এই বিষয়ে স্বামী জহুরুল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

গৃহবধূর স্বামী বলেন, আমার সংসারে ১০ ও ৬ বছরের দুইটি কন্যা সন্তান রয়েছে। আমার স্ত্রী তাদের ফেলে রেখে ঘরে থাকা টাকা পয়সা, গয়নাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়েছে। মায়ের জন্য কান্না করতে করতে দুইজনই অসুস্থ হয়ে পরেছে । ১০ বছর বয়সী বড় মেয়ে জিম এখন নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি আছে । সম্ভবত ফেসবুকের কোন প্রেমিকের সাথে পালিয়েছে । আমার দীর্ঘদিনের জমানো সহায় সম্বল সব শেষ। আমি এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে নাটোর সদর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, ওই গৃহবধূ পালিয়ে যাওয়ার ঘটনায় তার স্বামী থানায় অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button