বিবিধশিরোনাম

দুই মাতাল নারীর মারামারির ঘটনায় তোলপাড়

দুই মাতাল মহিলার ঝগড়া নিয়ে প্রকাশিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলেছে।
এই ভিডিওটিতে দেখা যায়, একজন গোলাপী জামা পরিহিতা নারী আরেকজন নীল জামা পরিহিতা নারীর সাথে ঝগড়া করছে। এর মধ্যে গোলাপী জামা পরিহিতা নারীকে অপরজন অশ্লীল গালি দিলে সে বিদ্রুপ অঙ্গভঙ্গি করে তার দিকে তেড়ে যায়। একজন অপরজনকে হাত দিয়ে মারতে শুরু করে।মারামারির এক পর্যায়ে নীল জামা পরিহিতা মহিলা অন্যজনের দিকে চা ছুড়ে মারেন।
এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই ১.৫ মিলিয়ন বার দেখা হয় । ঘটনাটি ব্রিটেনের ডারহাম কাউন্টির শিলডন এলাকার আলবিয়ন এভিনিউয়ে ঘটেছে।
জন ক্যান্টি, যিনি এই ভিডিওটি রেকর্ড করেছেন তিনি বলেন, দুজনকে পরবর্তিতে গ্রেফতার করা হলেও কোন ঝামেলা ছাড়াই মুক্তি দেয়া হয়।
ভিডিওটি শুরু হয় দুজন মাতাল মহিলার ঝগড়া মাধ্যমে। যাদের একজন ‘লিন্ডসেইন’ ও অপরজনকে ‘ব্লাক জুসি’ নামে পরিচিত।
নীল জামা পরিহিতা নারী (ব্লাক জুসি), গোলাপী জামা পরিহিতা(লিন্ডসেইন) নারীকে গালি দিলে সে অশ্লীল অঙ্গভঙ্গি করে দেখায়। এতে ক্ষেপে গিয়ে দুজন দুজনের দিকে তেড়ে আসে।
এতে লিন্ডসেইন রাগে অগ্নিশর্মা হয়ে ঐ মহিলাকে তার বাসার সামনে কিছু বুঝে উঠার আগেই দুহাতে মারতে শুরু করে।
এসময় লিন্ডসেইনের দিকে ঐ মহিলার হাতে থাকা কাপের চা ছিটিয়ে দেন। কিন্তু লিন্ডসেইন দ্রুত মুখ ঘুরিয়ে নিয়ে চা তার মুখে পড়া থেকে নিজেকে রক্ষা করে।
এরপর দুই মহিলা একে অপরকে চড় থাপ্পড় মারতে শুরু করে। রাস্তা থেকে ঝগড়া করতে করতে একজন অন্যজনকে পাশে থাকা গাছের সাথে চেপে ধরেন।
এবার লিন্ডসেইনের চুল টেনে ধরেন ব্লাক জুসি। এসময় আকস্মিকভাবে লিন্ডসেইন মাটিতে পড়ে যান।
আর নীল জামা পরিহিতা মহিলা চিৎকার করে তার প্রতিবেশীর সাথে শোরগোল করতে থাকে।
পুনরায় তারা দুইজন মারামারি শুরু করেন। এবার লিন্ডসেইন পেছন থেকে ধাক্কা দিয়ে ‘ব্লাক জুসি’ কে রাস্তায় ফেলে দেন।
এবার লিন্ডসেইন রাস্তায় থাকা ডাস্টবিনের ঢাকনা দিয়ে ব্লাক জুসির দিকে ছুঁড়ে মারেন। এভাবেই চলতে থাকে দুই মহিলার ঝগড়া।
জন ক্যান্ট তার ইউটিউব চ্যানেল ‘ক্যান্টস লেট নাইট শো’তে সম্পূর্ণ ভিডিও আপলোড করেন। তিনি বলেন, পুলিশ ব্লাক জুসিকে গ্রেফতার করলেও পরে তাকে মুক্তি দিয়ে দেন।
সূত্র: ডেইলি মেইল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button