slider
দীর্ঘ প্রতীক্ষার প্রহরের অবসান ঘটিয়ে চালু হলো সোনামসজিদ ইমিগ্রেশন

মোঃ সিফাত রানা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর চালু হলো চাঁপাই নবাবগঞ্জের সোনামসজিদ-মোহদিপুর স্থলবন্দরের ইমিগ্রেশনের কার্যক্রম।
আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে ভারতীয় সহকারী হাইকমিশনার, রাজশাহী মনোজ কুমার, চাঁপাই নবাবগঞ্জ শিবগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য ডাঃ সামিউল উদ্দীন আহমেদ শিমুল এমপি, সহ চাঁপাই নবাবগঞ্জ-৩ আসনের সাংসদ মুহাঃ জিয়াউর রহমান এ ইমিগ্রেশনের কার্যক্রম উদ্বোধন করেন। এর ফলে আজ থেকেই সোনামসজিদ-মোহদিপুর স্থলবন্দরের ইমিগ্রেশন দিয়ে আসা যাওয়া করতে পারবেন পাসপোর্টধারী যাত্রীরা। এই দীর্ঘ তিন বছরের প্রতীক্ষার পর স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে পাসপোর্ট ধারি যাত্রী, ব্যাবসায়ী, শিক্ষার্থী ও চিকিৎসা নিতে যাওয়া হাজারো বাঙালি বাংলাদেশী।



