উপমহাদেশশিরোনাম

দিল্লির শাহিনবাগের বিলকিস বিশ্বের শত প্রভাবশালী হিসেবে টাইমের প্রচ্ছদে

ভারতের রাজধানী দিল্লির শাহিনবাগে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সোচ্চার আন্দোলনকারীদের মধ্যে পরিচিত মুখ ৮২ বছর বয়সী বিলকিস। সম্প্রতি টাইম ম্যাগাজিনে বিশ্বের যে ১০০ প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে সেখানে আছে বিলকিসের নাম। স্ক্রলডটইন ও ইন্ডিয়ান এক্সপ্রেস।
টাইমের ভারতীয় সাংবাদিক রানা আইয়ুবকে তিনি বলেন, ‘আমার ধমনীতে রক্ত প্রবাহিত বন্ধ হওয়ার আগপর্যন্ত আমি দেশের সন্তানদের পাশে থাকবো ন্যায়বিচার ও সাম্যতার জন্যে ।
দিল্লির শাহিনবাগে আন্দোলন চলে ১০১ দিন পর্যন্ত। কিন্তু করোনার কোপে গত ২৪ মার্চ দিল্লি পুলিশ তাঁদের অবস্থান তুলে দেয়। গত ১১ ডিসেম্বর ভারতের পার্লামেন্টে নাগরিকত্ব আইনটি অনুমোদন পায়। অনুমোদনের পর দেশে-বিদেশে ব্যাপক সমালোচনার শিকার হয় আইনটি। সারা ভারতে এ আইনবিরোধী বিক্ষোভ শুরু হয়।
লালমনিরহাট সদর হাসপাতালে অন্তঃসত্ত্বা এক নারীর পরিচয় মিলছে না ≣ [১] মার্কেট-শপিংমলে অ্যাকশনে যাচ্ছে সরকার, বাধ্যতামূলক মাস্ক পরতে হবে মসজিদসহ সকল পাবলিক প্লেসে ≣ মাসুদ রানা: তিন মাসে দুর্নীতিমুক্তি, আলাদীনের চেরাগ?
ফেব্রুয়ারি মাসে যখন শাহিনবাগের আন্দোলনস্থল থেকে মাত্র ৫০ মিটার দূরে দাঁড়িয়ে এক পুলিশ গুলি চালায় তখনও ভয় পাননি বিলকিস। বলেছিলেন, বুলেটকে ভয় পাই না আমরা। আন্দোলন চালিয়ে যাব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button