বিনোদন

দিলীপ কুমার আবারো অসুস্থ, এবার নিউমোনিয়ায় আক্রান্ত

আবারো অসুস্থ হয়ে পড়েছেন দিলীপ কুমার। প্রবীণ অভিনেতা ও তার পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ফয়জল ফারুকি সোশ্যাল মিডিয়ায় দিলীপ কুমারের অসুস্থতার খবর জানিয়েছেন।
দিলীপ কুমারের টুইটার হ্যান্ডল থেকে অভিনেতার হয়ে কয়েকটি টুইট করেছেন ফারুকি। তিনি লিখেছেন, দিলীপ সাহেবের শারীরিক পরিস্থিতি নিয়ে জানাতে চাই। সাহেবের নিউমোনিয়া হয়েছে। তবে তা খুব একটা ভয়াবহ নয়। চিকিত্সকেরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

অন্য একটি টুইটে ফারুকি জানিয়েছেন, এই মুহূর্তে অনেকটাই ভাল আছেন দিলীপ কুমার। তার সুস্বাস্থ্যের প্রার্থনা করার জন্য ভক্তদের কাছে অনুরোধ করেছেন তিনি।
চলতি বছরের শুরুতেও এক বার অসুস্থ পড়েছিলেন দিলীপ কুমার। গত অগস্ট মাসে প্রায় এক সপ্তাহ ধরে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত ২ অগস্ট ডিহাইড্রেশন এবং মূত্রনালীতে সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা। কিছুটা শারীরিক উন্নতির পর ৯ অগস্ট হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান অভিনেতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button