slider

দাউদকান্দি পৌর সদরে হাসপাতালের উদ্বোধন

দাউদকান্দি সংবাদদাতা : শুক্রবার বিকেলে দাউদকান্দি উপজেলার বলদাখাল এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০ শয্যা বিশিষ্ট বেসরকারি ডিকে হাসপাতালের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া।
এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মিসেস মাহমুদা ভূইয়া, প্রফেসর ডাঃ একেএম মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, কুমিল্লা জেলা পরিষদ সদস্য জেবুন নেসা ও হেলাল মাহমুদ প্রমূখ। প্রধান অতিথিকে হসপিটালের চেয়ারম্যান নাছির উদ্দিন এবং বিশেষ অতিথিকে ডিকে সবুজ ফুলের তোড়া দিয়ে অভিনন্দিত করেন ।

উদ্বোধন শেষে প্রধান অতিথি হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।
এসময় ডিকে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুজ্জামান জানান, “মননে মানবতা” এ স্লোগানকে সামনে নিয়ে আমরা সকল প্রকার উন্নত সেবাদানের জন্য প্রস্তুত রয়েছি। তিনটি ফ্লোরে বারো হাজার বর্গফুটের জায়গা নিয়ে আমরা মানুষের চিকিৎসা সেবা দিতে ২৪ ঘন্টা প্রস্তুত আছি।
অনুষ্ঠানে মুনাজাত করেন আলহাজ্ব হযরত মাওলানা আবুল হোসেন ফারুকী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button