দাউদকান্দি তিতাস ও হোমনা মেঘনায় বিজয়ী প্রার্থীদের ফুল দিয়ে বরণ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: সোমবার দাউদকান্দি তিতাসে বিজয়ী প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুর কে ফুল দিয়ে বরণ করে দুই উপজেলা বাসী, গৌরীপুর বাজারে বরণ অনুষ্ঠানের আয়োজন করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার। হোমনায় অধ্যক্ষ আব্দুল মজিদকে বরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা পরিষদ সদস্য মকবুল পাঠান কুমিল্লা-১ (দাউদকান্দি- তিতাস) আসনে ইঞ্জিনিয়ার আব্দুস সবুর ও কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে অধ্যক্ষ আব্দুল মজিদের জয়কে ঘিরে উৎফুল্ল নেতাকর্মীরা। কুমিল্লা-১ সংসদীয় আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিঃ আব্দুস সবুর । তিনি মোট ১ লাখ ৫৯ হাজার ৭৩৮ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার নাঈম হাসান পেয়েছেন ঈগল প্রতীকে ২৩ হাজার ৬৭৩ ভোট। রবিবার (৭ জানুয়ারি) রাত নয়টার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। কুমিল্লা-১ সংসদীয় আসনের দাউদকান্দির ১০৬টি তিতাস উপজেলার ৫১টি ভোটকেন্দ্রে প্রাপ্ত ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। নব নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিঃ আব্দুস সবুর বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের নৌকার প্রার্থী বর্তমান এমপি সেলিমা আহমাদ মেরী ধরাশায়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল মজিদের কাছে।অধ্যক্ষ আব্দুল মজিদ ৪৪ হাজার ৪১৭ এবং সেলিমা আহমাদ ৪২ হাজার ৪৪৩ ভোট লাভ করে। তবে কুমিল্লা -১ আসনে দুপুরে জাতীয় পার্টির প্রার্থী আমির হোসেন ভুইঁয়া ও অপরাহ্নে ব্যারিষ্টার নাঈম হাসান সাংবাদিকদের সাথে ভোট বর্জনের কথা ঘোষণা করে।




