slider
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অংশীজনদের নিয়ে আলোচনা সভা
রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলে কার্বন নিঃসরণ কমানোসহ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অংশীজনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে স্থানীয় সরকার উপ-পরিচালক জিলুফা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আসিব আহসান। সভায় স্বাগত বক্তৃতা করেন, গ্রাসরুট কো অপারেশন লিমিটেডের চেয়ারম্যান নাসির উদ্দিন রাসেল। চীনের গুয়াংজু আইসবার্গ ইনভারমেন্টাল কনসালটিং সার্ভিস কো-অপারেশন লিমিটেডের অর্থায়নে উত্তরাঞ্চলে কার্বন নিঃসরন কমানোর লক্ষ্যে রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় প্রতি বছর এক লক্ষ পরিবারের মাঝে বিনামূল্যে পরিবেশ বান্ধব চুলা বিতরণ করা হবে। সভায় সরকারী-বেসরকারী দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।




