slider

দাউদকান্দি, তিতাস ও হোমনার চারটি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম শুভ জন্মদিন দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল এন্ড কলেজের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ক্যাম্পাস প্রাঙ্গণে। কলেজ অধ্যক্ষ মোহাং জসিম উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন বিটেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির ভুইয়া ও বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট গাজী বোরহান উদ্দিন ভুইয়া ও গভর্নিং বডির সদস্য আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন ভূইয়া। গাজী বোরহান উদ্দিন ভূইয়ার পক্ষ থেকে ৭১ জন শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করা হয়। এর আগে বঙ্গবন্ধু কর্নারে অধ্যক্ষের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। মেঘনা উপজেলা সাবরেজিস্টার মুক্তা সুলতানার উদ্যোগে সাব-রেজিস্ট্রি অফিসে বঙ্গবন্ধুর ১০২ তম শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সাব-রেজিস্ট্রার মুক্তা সুলতানা।অফিস সহকারী হেদায়েত উল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি মোঃ আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সুমন ও এবাদ উল্লাহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ হাবিব উল্লাহ শিকদার। এদিকে চিনামূড়া এলএন উচ্চ বিদ্যালয় অনুরূপ আয়োজন করে। চিনামূড়া এলএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনির হোসেন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্কুল কমিটির সদস্য বৃন্দ ও শিক্ষক মন্ডলীর উপস্থিতিতে মনোজ্ঞ বিচিত্রা অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের পারফর্ম প্রদর্শন করে। অপরদিকে তিতাস উপজেলার মোহনপুর দাখিল মাদরাসায় বঙ্গবন্ধুর ১০২ তম শুভ দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদরাসা সভাপতি আলহাজ্ব মোঃ শেখ ফরিদ প্রধান। পরে মাদরাসার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উল্লেখ্য ক্রীড়া অনুষ্ঠান আগেই সম্পন্ন হয় বৃহস্পতিবার শুধু পুরস্কার বিতরণ করা হয়। অন্যদিকে হোমনার ঘারমোড়া একেএম ফজলুল হক মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ে অনুরূপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন ও সার্বিক তত্বাবধানে ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন। প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন স্কুলের সভাপতি অধ্যাপক ড.মোঃ মিজানুর রহমান। অন্যান্যের মাঝে দায়িত্বে ছিলেন ক্রীড়া শিক্ষক শরিফ সরকার ও সঞ্চালক ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম। এখানেও বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button