slider

দাউদকান্দি চিনামূড়া এল এন উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস পালিত

দাউদকান্দি (কুমিল্লা)সংবাদদাতা:দাউদকান্দি উপজেলার চিনামূড়া এল এন উচ্চ বিদ্যালয় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে। স্কুলের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী আহমদ পাবলিশার্সের স্বত্বাধিকারী মোঃ মেছবাহউদ্দীন আহমদ এর সভাপতিত্বে আলোচনা সভা ও
দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া মারুকা ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা সাংস্কৃতিক পর্বে অংশ গ্রহণ করে , র‍্যালী ও রাফেল ড্রে’তে ১৭০ জন প্রতিনিধিত্ব করে।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মনির হোসেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে মেছবাহউদ্দীন আহমদ স্বাধীনতা পূর্ব ও পরবর্তী বিষয়ে তথ্য বহুল আলোচনা পেশ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য আবদুল মান্নান ফরাজি ও মুনাজাত করেন সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ নুরুল আমিন।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন শুভদেব দত্ত ও ফারিয়া আক্তার। উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মোঃ জাহাঙ্গীর আলম সওদাগর, জোছনা আক্তার ও রাকিবুল হাসান ভুঁইয়া। শিক্ষকদের মাঝে আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মহসিন আলম, ইসমাইল হোসেন, সাবিনা আক্তার, হাছিনা আক্তার, আনিসুজ্জামান, জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম, ফাতেমা আক্তার, মনোয়ারা আক্তার, মোঃ আসলাম ও মেহেদী হাসান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ জুয়েল সরকার। এদিকে নৈয়াইর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা অনুরূপ কর্মসূচি পালন করে, এখানে অধ্যক্ষ মাওলানা মোঃ মজিবুর রহমান অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করেন। উল্লেখ্য মেছবাহউদ্দীন আহমদ এই মাদরাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, নৈয়াইর মাদরাসায় অনুষ্ঠান সম্পন্ন করে অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ চিনামূড়া এল এন উচ্চ বিদ্যালয়ের অংশ গ্রহণ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button