slider

দাউদকান্দির ছান্দ্রায় আবির কঞ্জুমার ফুড প্রোডাক্টে নির্বাহী মাজিস্ট্রেটের উপস্থিতি

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ মঙ্গলবার দাউদকান্দি উপজেলার ছান্দ্রায় বিএসটিআই অনুমোদিত আবির কঞ্জুমার ফুড প্রোডাক্টে পন্যের গুনগত মান নির্ণয় করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা পন্য উৎপাদন ও গুনগত মান নির্ণয় বিষয়ে বিএসটিআইয়ের কর্মকর্তাদের কাছে নানারকম পণ্য তুলে দেন। এরমধ্যে ভোজ্য তৈল, শস্, তাল মিসরি, হারপিক,গোলাপজল, সহ বিভিন্ন পন্য রয়েছে। বিএসটিআইয়ের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কারখানাটি সিল গালা করে গ্রামপুলিশ মোতায়েন করা হয়েছে। এসময় প্রতিষ্ঠান মালিক রকিব উদ্দিন ব্যবসায়িক কাজে মার্কেটে থাকায় তাঁর বক্তব্য বা স্বাক্ষর নিতে পারেননি নির্বাহী ম্যাজিস্ট্রেট, তবে মালিকের ছোট ভাই মাদরাসার শিক্ষক মোঃ সোহেল মোস্তফা ম্যাজিস্ট্রেটকে জানান, ব্যবসা সংক্রান্ত বিষয়ে তাঁর বড় ভাই বিস্তারিত বলতে পারবেন।তবে ওজন পরিমাপ মেশিনে ভোজ্য তৈলের টিন ও প্লাস্টিক বোতলে পরিমান কম পাওয়া যায় এবিষয়ে সোহেল মোস্তফা বলেন, যেসব পন্য নেওয়া হয়েছে বা পরিমাণ কম পাওয়া গেছে সেগুলো পরিত্যক্ত মালামাল। উল্লেখ্য বর্তমানে ভোজ্য তৈলের কৃত্রিম সংকট সৃষ্টি করে ব্যবসায়ীরা অধিক মুনাফার কারণে সাধারণ মানুষ চরম ভাবে হতাশ। হতাশা নিরসনে এবং মূল্য নিয়ন্ত্রণে রাখতে সারা দেশের ন্যায় দাউদকান্দি উপজেলার বিভিন্ন হাটবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। গত সোমবার গৌরীপুর বাজারে এমন অভিযানে সাধারণ জনগনের মাঝে কিছুটা স্বস্থি এলেও পন্যের মূল্য স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button