দাউদকান্দিতে ট্রমা সেন্টারের দুইশ গজের মধ্যে ট্রাকের ধাক্কায় নিহত ২ আহত ৮

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: রোববার সকালে দাউদকান্দি উপজেলার শহীদ নগর ট্রমা সেন্টারের দুইশ গজের মধ্যে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের ২ যাত্রী নিহত ও ৮ জন আহত হয়েছে। আহত ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে, ১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর মোড় থেকে লোকাল মাইক্রোবাস ঢাকা মেট্রো-চ- ১৩-২০৩০ নং এর গাড়িটি যাত্রী নিয়ে দাউদকান্দি যাওয়ার পথে ঢাকা গামী ট্রাক ঢাকা মেট্রো-ট-১৬-৪৪৬৪ গাড়িকে ওভারটেক করে শহীদ নগর ট্রমা সেন্টারের দুইশ গজের মধ্যে থামিয়ে যাত্রী উঠায় এসময় পেছন থেকে ট্রাকটি সজোরে ধাক্কা মেড়ে মহাসড়কে ঢালে পরে যায় এদিকে ধাক্কা খাওয়া মাইক্রোবাসটি উড়ে গিয়ে প্রায় ২০ হাত দূরে সড়কের ঢালে পরে। এতে উপজেলার কেতুনদি গ্রামের দুলাল মিয়া(৬০) ও ভবানীপুরের আ: ছাত্তার (৬৮) মারা যায়। আহত রাবেয়া, মাহিন, পারভীন, মোজাম্মেল, বাবু, সোহাগ, রমজান ও ইশরাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর নিয়ে গেলে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং ১ জনকে ভর্তি করা হয়। দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম জানান, দুটি গাড়ি থানার হেফাজতে নেওয়া হয়েছে। উল্লেখ্য বিগত বিএনপি সরকারের সময় শহীদ নগর ট্রমা সেন্টারটি স্থাপিত হয় কিন্তু কার্যক্রম শুরু করা হয়নি। তবে ২০১০ সালে তৎকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী অধ্যাপক ডা.আ.ফ.ম রুহুল হক ট্রমা সেন্টারটি উদ্বোধন করেন, যাতে সড়ক দূর্ঘটনায় আহতদের ঢাকার পরিবর্তে এখানে চিকিৎসা সেবা প্রদান করা যায়। কিন্তু উদ্বোধনের ১৩ বছর অতিবাহিত হলেও পঙ্গু রোগীর পরিবর্তে এখানে শুধু জেনারেল চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে মহাসড়কের দাউদকান্দি এলাকার প্রায় ২০ কিলোমিটার পথে ফিটনেস বিহীন ও অদক্ষ চালক দ্বারা মাইক্রোবাস চলাচল করে বলে এমন বহু অভিযোগ রয়েছে। তাদের দ্বারা যাত্রী হয়রানি এবং দূর্ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে।




