দাউদকান্দিতে গভীর রাতে মধ্যবয়সী ব্যাক্তি খুন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: বুধবার গভীর রাতে দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের সাত পাড়া গ্রামীণ রাস্তার ঢালে রুহুল আমিন (৪৫) নামে একব্যাক্তি খুন হয়েছে দূর্বৃত্তের হাতে, সে পাশ্ববর্তী জায়গীর গ্রামের মৃত আয়েত আলী মোল্লার ছেলে। খবর পেয়ে ওসি মোজাম্মেল হক রাত দুইটায় ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত লাশ হেফাজতে নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রুহুল আমিনের স্ত্রী ও এক ছেলে এক মেয়ে রয়েছে। গত ১৩ ডিসেম্বর একটি মামলায় রুহুল আমিন জামিন লাভ করে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বাড়ি আসে বলে তাঁর পুত্র ইমরান নিশ্চিত করে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানিয়েছেন, রুহুল আমিন মাদক মামলায় জামিনে মুক্তি পেয়ে আসার পর খুন হওয়ার পিছনে মাদক সেবিরা জড়িত থাকতে পারে। একসময় মাদক বহন ও বিক্রির অভিযোগ থাকলেও বর্তমানে এই ব্যবসা না করায় ক্ষিপ্ত হয়ে মাদক সেবিরা খুনের সাথে জড়িত কি না তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করেছে এলাকাবাসী।




