slider

দশপাড়ায় পীরে কামেল খন্দকার কবির উদ্দিন আহমদের ৬১তম মৃত্যু বার্ষিকী পালন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ ২০ ফেব্রুয়ারী সোমবার দাউদকান্দি উপজেলার দশপাড়া মাজার শরীফে পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা খন্দকার কবির উদ্দিন আহমদ (রঃ) ৬১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে খতমে কুরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বাদ যোহর আয়োজিত অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন মাওলানা মোঃ শাহাদাত হোসেন ও মোনাজাত করেন সাবেক দশপাড়া কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা আবু নোমান আব্দুল্লাহ। বিশিষ্টজনদের মাঝে সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আসলাম মিয়াজি, সাবেক চেয়ারম্যান মোঃ মাসুদ আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা খান ও মিজানুর রহমান তালুকদার, সাবেক ইউপি সদস্যদ্বয় সহ এলাকার প্রায় চার শতাধিক মুসুল্লি অংশ গ্রহণ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button