বিবিধ

দল বেঁধে গরুর নাচন, ভাইরাল ভিডিও

গরু-নৃত্য করে ফেসবুকে ছেড়েছিল অ্যামেরিকার টেক্সাসের একটি হাই স্কুলের শিক্ষার্থীদের দল। সেটাই কীভাবে যেন ফেসবুক ব্যবহারকারী ও ইউটিউব ভিউয়ারদের মন জয় করে নিয়েছে!

দলগত এ নৃত্যটিতে গরু সেজে অংশ নিয়েছে হালসভিলে স্কুলের শিক্ষার্থীদের নৃত্যদল– ববক্যাট বেলস। ফেসবুকে ভিডিওটি এ বছরেরই মার্চ মাসে ছাড়া হয়েছে, যার ভিউয়ার ইতোমধ্যে এক কোটি ৩০ লাখ ছাড়িয়েছে। আর এটি শেয়ার হয়েছে দুইলাখেরও বেশিবার। ইউটিউবেও ভিডিওটি দেখেছেন প্রায় ৭২ হাজার মানুষ।

সোশাল মিডিয়ার এই সাড়ায় ববক্যাট বেলসের ‘গরু নাচিয়ে’রা তো বটেই, এর সার্বিক তত্ত্বাবধানে থাকা নৃত্য পরিচালক ক্যাথরিন কালওয়ে পর্যন্ত বিস্মিত হয়েছেন।

প্রতিক্রিয়ায় বলেন তিনি, ‘‘গত গ্রীষ্মে আমি ও আমার সহকারি পরিচালক ভাবছিলাম নতুন কী করা যায়। প্রথমে আমরা ঠিক করেছিলাম গোলাবাড়িতে পশুপাখির রূপ ধরে চরিত্রগুলো নাচবে। পরে যখন আমরা গরু সংক্রান্ত গানগুলো শুনলাম, তখন ঠিক করলাম পুরো নাচটাই গরু নিয়ে করবো।”

তৃতীয়বার এ নাচ পারফর্ম করার সময় একজন দর্শক এটি ধারণ করে ফেসবুকে ছেড়ে দেন বলে জানান ক্যাথরিন।

দেখুন মজার সেই ভিডিওটি-

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button