sliderস্থানিয়

দলমত নির্বিশেষে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান-জননেতা মঈনুল ইসলাম খান শান্ত

মানিকগঞ্জ প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরে একটি সামাজিক অনুষ্ঠানে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

২৯ আগস্ট শুক্রবার বেলা ১১টায় জেলার বৃহত্তম ঝিটকার গোপীনাথপুরের একটি সামাজিক অনুষ্ঠানে নেতা-কর্মীর সাথে নির্বাচন সামনে রেখে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শামিম আহমেদ,উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন (লাভলু), উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার (পেয়ারা) ও সদস্য সচিব আবু সা’দাত মোঃ শাহিন (মোল্লা শাহিন),উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক নিরব আহমেদ চুন্নু প্রমূখ।
দলমত নির্বিশেষে সকলে একত্ব বদ্ধ ভাবে ধানের শীর্ষের বিজয়ের লক্ষ্যে কাজ করার আহ্বান করেন।

উল্লেখ, সামাজিক অনুষ্ঠানের শেষে দলীয় নেতাকর্মীর ও সর্বসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন।

সর্বোপরি দেশ ও জাতির মঙ্গলে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button