আন্তর্জাতিক সংবাদশিরোনাম

দক্ষিণ কোরিয়ায় গুদামে আগুন, নিহত ৩৮

দক্ষিণ কোরিয়ায় বুধবার একটি গুদামে অগ্নিকাণ্ডে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে ৭৮ জন কর্মী ছিলেন। এখনো বেশ কয়েকজনকে খুঁজে পাওয়া যায়নি বলে স্থানীয় খবরে উল্লেখ করা হয়।
দক্ষিণ কোরিয়ার ইয়ুনহাব নিউজ এজেন্সির রিপোর্টে বলা হয়, সিউলের পূর্বে ইচেনে অসমাপ্ত একটি চার তলা ভবনে অগ্নিকাণ্ডে এই হতাহতের ঘটনা ঘটে। এ সময় সেখান থেকে ৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ভবনটিতে অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানানো হয়।
ভবনটির বেজমেন্টে থাকা দাহ্য পদার্থ বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। বাসস ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button