খেলা

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ সিরিজ জিতলো ইংল্যান্ড

কার্ডিফে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে ২-১ এ সিরিজ জিতলো স্বাগতিক ইংল্যান্ড।
টস হেরে ব্যাট করতে নেমে অভিষিক্ত ডিভিড মালানের ৪৪ বলে ৭৮ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৮১ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। ওয়ান ডাইনে ব্যাট করতে নেমে মালান তার অভিষেক ইনিংসটি সাজিয়েছেন ১২ চার ও ২ ছক্কায়।
জবাবে ব্যাট করতে নেমে ২২ রানে ২ উইকেট হারিয়ে হোচট খায় সফরকারীরা। এরপর অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স(৩৫), ম্যাঙ্গালিসো মোসেলেহ(৩৬) ও ফেহলুকইয়ো(২৭*) দলকে ম্যাচে ফেরালেও জয় নিশ্চিত করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬২ রানের বেশি তুলতে পারেনি প্রোটিয়ারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button