আন্তর্জাতিক সংবাদশিরোনাম

থাইল্যান্ডে বিদ্রোহীদের হামলা, নিহত ১৫

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের ইয়ালা প্রদেশের একটি নিরাপত্তা চৌকিতে বিদ্রোহীদের হামলায় ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন চারজন।
মঙ্গলবার (৬ নভেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে। থাই পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা ও রয়টার্স।
দক্ষিণাঞ্চলের সেনা মুখপাত্র প্রামোট প্রোম জানিয়েছেন, ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। পরবর্তীতে হাসপাতালে আরো তিনজনের মৃত্যু হয়েছে।
দেশটির কর্তৃপক্ষ এই হামলাকে এই বছরের সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করেছেন।
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে গত কয়েক বছর ধরে প্রায়ই এমন হামলার ঘটনা ঘটছে। বিদ্রোহীদের ভাষ্য, তারা ওই অঞ্চলকে স্বাধীন করতে লড়াই করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button