রাজনীতিশিরোনাম

ত্রাণ চুরি কোন ধরনের অপরাধ- তথ্যমন্ত্রীর কাছে জানতে চান রিজভী

ত্রাণ চুরি, প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের তালিকায় বিত্তবানদের নাম দিয়ে টাকা আত্মসাৎ করা কোন ধরনের অপরাধ এবং কোন আইনে বিচার করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে জানতে চেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভী।
আজ বুধবার রাজধানীর রূপনগর থানায় বিএনপি আয়োজিত ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবিএম রাজ্জাকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রুহুল কবির রিজভী বলেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন আমার বক্তব্য নাকি ফৌজদারি অপরাধের শামিল। আমি বলতে চাই আমরা ঝুঁকির মধ্যেও নিজেদের টাকায় সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়িয়েছি। আর আপনারা নির্জন কক্ষে বসে বক্তব্য দিচ্ছেন। আর জনগণের টাকায় কেনা ত্রাণ তথাকথিত নির্বাচিত আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বার ও দলীয় লোকজন চুরি করছেন, আত্মসাৎ করছে। এটা কোন ধরনের অপরাধের মধ্য পরে তা জানালে জনগণ উপকৃত হবে।
তিনি বলেন, মধ্যরাতে রাতের অন্ধকারে ভোট ডাকাতি করে সরকার গঠন করলেন এটা কোন ধরনের অপরাধের মধ্যে পরে আপনার কাছে জানতে চাই।হাছান মাহমুদ আপনি ও আপনার দলের লোকেরা নির্জন কক্ষে বসে বিএনপি’র নামে গালাগালি করছেন। আর আমরা ঝুঁকির মধ্যেও মানুষকে সহায়তা করছি।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী ৫০ লাখ মানুষকে সাহায্য করতে চেয়েছেন। গরীব অসহায় লোক এই তালিকা থাকার কথা। কিন্তু দেখা গেছে ২০০ জন লোকের নামের বিপরীতে একটি মোবাইল নাম্বার। তিনি এখন থেকে কিছু টাকা রেখে দিবেন। এটা কোন ধরনের পৈশাচিকতা। গরিব মানুষের পেটে লাথি মারা। ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগের এক নেতার ১৩ জন আত্মীয়-স্বজনের নাম। এটা কোন ধরনের ফৌজদারি আইনে বিচার করবেন জানতে চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button