বিনোদন

তৌসিফ-তানজিন তিশার ‘আমার দোসর যে জন’

তৌসিফ মাহবুব ও তানজিন তিশা জুটি বেঁধে অভিনয় করেছেন একটি রোমান্টিক নাটকে। নাম ‘আমার দোসর যে জন’। জহির করিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাহাত মাহমুদ।
নাটকটিতে তানজিন তিশা ও তৌসিফ মাহবুব ছাড়া আরো অভিনয় করেছেন তালহা খান, সামিয়া প্রমুখ। নাটকটি এনটিভিতে আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে।
নাটকটির গল্পে দেখা যাবে, ‘বিশিষ্ট ব্যবসায়ী মোনিয়া রেজার একমাত্র কন্যা হৃদিতা। তিনি চান, আমেরিকাপ্রবাসী ইঞ্জিনিয়ার অনুর সঙ্গে হৃদিতার বিয়ে দিতে। অনুর সঙ্গে হৃদিতার স্কাইপে কথা হয়। অন্যদিকে হৃদিতার কাছে রং নাম্বারে একটা ফোন আসে, নিজেকে পরিচয় দেয় শাহরুখ খান নামে। আর হৃদিতাকে সম্মোধন করে মাধুরী দীক্ষিত নামে। বুঝতে পেরেও হৃদিতা এই মিথ্যাকে প্রশ্রয় দেয়। নিয়মিত কথা বলে, দেখা করে। এর মধ্যে অনু আমেরিকা থেকে দেশে এসেছে। হৃদিতা তার মাকে জানায়, সে একটা ছেলেকে ভালোবাসে। সব শুনে মা তাকে বকাঝকা করে এবং জানায়, শিগগির অনুর সঙ্গেই তার বিয়ে হবে। কিছুদিনের মধ্যেই অনু আসে। চমকে যায় হৃদিতা।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button